বেসমেন্টের বাণিজ্যিক ব্যবহার বন্ধে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পার্কিংয়ের পরিবর্তে ভবনের বেসমেন্টের (ভূগর্ভস্থ অংশ) বাণিজ্যিক ব্যবহার বন্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) উচ্ছেদ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
গতকাল বুধবার রাজউকের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এ নির্দেশ দেন।
বৈঠকে মন্ত্রী বলেন, গাড়ি পার্কিংয়ের জন্য নির্মাণ করা হলেও দোকানপাট বসিয়ে অনেকে বেসমেন্টগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন। ফলে গাড়ি থাকছে রাস্তায়, যা নগরের অনেক গুরুত্বপূর্ণ সড়কে যানজট তৈরি করছে। তাই তিনি এসব বেসমেন্ট থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য রাজউক কর্মকর্তাদের যত দ্রুত সম্ভব উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দেন।