বেসমেন্টের বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ করবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরে যেসব আবাসিক ও বাণিজ্যিক ভবনের ভূগর্ভস্থ অংশ (বেসমেন্ট) বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে, সেগুলো উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেতৃত্বে কমিটি গঠন করে এ উচ্ছেদ অভিযান চালানো হবে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গতকাল রোববার এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করেন।
সভায় আলোচকেরা বলেন, বিভিন্ন ভবনের বেসমেন্টে গাড়ি পার্কিং না করে দোকানপাট, রেস্টুরেন্ট ইত্যাদি স্থাপন করে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। এতে পাশের রাস্তায় গাড়ি পার্কিং করা হচ্ছে, সৃষ্টি হচ্ছে যানজট।