বেসরকারি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. নাসির-শাহিদা ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গোহাইলবাড়ী গ্রামে আরশেদ-সাজেদা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নাসির উদ্দিন কানাডার লেকহেড বিশ্ববিদ্যালয়ের তড়ি ৎ কৌশল বিভাগের অধ্যাপক। এলাকার ছেলেমেয়েদের শিক্ষার পথ সুগম করতে তিনি তাঁর বাবা ও মায়ের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তাঁর বাবা মো. আরশেদ আলী মণ্ডল ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।বিদ্যালয়টি প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নিয়মিত পাঠদান ছাড়াও বয়স্ক শিক্ষার জন্য নৈশ বিদ্যালয় হিসেবে ব্যবহার হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. নাসির উদ্দিন, উপজেলার ভাইস চেয়ারম্যান মো. আকমল হোসেন, বহরপুর ও বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান। বিজ্ঞপ্তি।