বেসরকারি গণগ্রন্থাগার ফেডারেশন গঠনের উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বেসরকারি গণগ্রন্থাগারগুলোর পরস্পরের মধ্যে যোগাযোগ বাড়ানো ও বিভিন্ন সমস্যা নিরসনে একযোগে কাজ করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার ফেডারেশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত শনিবার ঢাকায় সংস্কৃতি বিকাশ কেন্দ্র মিলনায়তনে বেসরকারি গণগ্রন্থাগারগুলোর এক সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন গ্রন্থাগারবান্ধব সমিতির সভাপতি খোদাদাদ আহমদ। বক্তব্য দেন সমিতির উপদেষ্টা ফজলে রাব্বি, এনায়েত হোসেন, আমিরুল আলম খান, মোহাম্মদ আশরাফুল ইসলাম, আবদুল ওয়াজেদ, আল মামুন প্রমুখ।সম্মেলনে মোহাম্মদ ইসহাককে সভাপতি ও সৈয়দ আকরাম আলীকে সাধারণ সম্পাদক করে প্রস্তাবিত ফেডারেশনের জন্য ১১ সদস্যের একটি অস্থায়ী সাংগঠনিক কমিটি এবং ২৯ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।