বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের নতুন সংগঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকেরা অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স নামের একটি নতুন সংগঠন গড়ে তুলেছেন। এর সভাপতি হয়েছেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ফালু। আর সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় সংগঠনটি আত্মপ্রকাশ করে। সমিতির সহসভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান।এ কমিটি দুই বছর দায়িত্ব পালন করবে। টেলিভিশন চ্যানেলগুলোর মান উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করাসহ বিভিন্ন কাজ করবে এ সমিতি।