বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত শিক্ষকদের চাকরি সরকারীকরণের ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে চারটি শিক্ষক সংগঠনের নতুন জোট জাতীয় (রেজি.) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, ওই সময়ের মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে ২১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ এবং ২২ ডিসেম্বর শহীদ মিনারেই লাগাতার অবস্থান ধর্মঘট করে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষণা করা হবে।সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন পরিষদের চেয়ারম্যান মো. সামসুল আলম।