প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো সুযোগসুবিধা বাড়ানোসহ ছয় দফা দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। গতকাল সোমবার মুক্তাঙ্গনে মানববন্ধন কর্মসূচি শেষে সমিতির নেতারা স্মারকলিপি দেন।শিক্ষক সমিতির দাবির মধ্যে রয়েছে, সব প্রধান শিক্ষককে ঘোষিত পূর্ণাঙ্গ স্কেল প্রদান, সব সহকারী শিক্ষকদের জাতীয় স্কেল দেওয়া, প্রতি বছর মূল বেতনের ১০০ ভাগ উত্সব ভাতা ও ৪০ ভাগ বাড়ি ভাড়া দেওয়া।গতকালের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন আবদুর রহমান, সামছুল হক শিকদার, হুমায়ুন কবির, আমান উল্লাহ, আমজাদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।