বেসরকারি প্রাথমিক শিক্ষকদের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক সমাবেশ হয়েছে।সমাবেশে আওয়ামী লীগদলীয় সাংসদ মহীউদ্দীন খান আলমগীর বলেন, শিক্ষকদের চাকরি জাতীয়করণের ঘোষণা সময়ের ব্যাপার মাত্র। শতভাগ শিক্ষার হার বাস্তবায়ন করতে হলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিকল্প নেই।বিভাগীয় শিক্ষক সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক এস এম গোলাম খালেকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাংসদ এ বি এম আবুল কাশেম। আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, সমিতির মহাসচিব মনসুর আলী প্রমুখ।