বেসরকারি বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের প্রতিদিনের কর্মকাণ্ডের দলিলাদি বাধ্যতামূলকভাবে বাংলায় করার জন্য আইন সংশোধনের প্রস্তাব করে গতকাল বৃহস্পতিবার সংসদে একটি বেসরকারি বিল উত্থাপিত হয়েছে। বাংলা ভাষা প্রচলন (সংশোধন) বিল ২০১৪ শিরোনামের এই বিল উত্থাপন করেন স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে ফরাজী বলেন, কোর্ট-কাছারিতে বিভিন্ন মামলার ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার হচ্ছে না। ফলে দেশের পল্লি এলাকা, তথা গ্রামীণ এলাকার অল্পশিক্ষিত মানুষ মামলার রায় বুঝতে না পেরে নানাভাবে প্রতারিত হচ্ছেন।