বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১০ শতাংশ হারে মূসক (ভ্যাট) আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন সরকারের কাছে এই দাবি জানান। গতকাল রোববার সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর ১০ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) আরোপের প্রস্তাব করা হয়েছে।
সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, ভ্যাট আরোপ করা হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এবং তার অতিরিক্ত অর্থ মূলত শিক্ষার্থীদেরই বহন করতে হবে। যা শিক্ষার্থীর পরিবারের ওপর যেমন বাড়তি চাপ সৃষ্টি করবে, তেমনি উচ্চশিক্ষার অগ্রগতিতে বিভিন্নভাবে বাধার সৃষ্টি করবে।