বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১০ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে রাজধানীতে আলাদা বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা অধিকার আন্দোলন’-এর ব্যানারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সেখান থেকে অর্থ মন্ত্রণালয় ঘেরাও করতে সচিবালয়ের অভিমুখে রওয়ানা হলে পথেই বাধা দেয় পুলিশ। ব্যারিকেড দিয়ে রাখায় শিক্ষার্থীরা সেখানেই সমাবেশ করেন।
এ সময় আন্দোলনের সমন্বয়কারী হিসেবে পরিচয় দেওয়া তাহারাত লিয়ন বলেন, এই অতিরিক্ত ভ্যাট আরোপের সিদ্ধান্ত অবৈধ ও শিক্ষাসংকোচনের কৌশল মাত্র। এ সময় রাজ্জাক সঞ্জয়, সোহাইল জামিল, বি এম রাসেল হোসেন, তৌফিক তমাল প্রমুখ বক্তব্য দেন।