বেসরকারি বিশ্ববিদ্যালয় করমুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।উল্লেখ্য, ২০১০-২০১১ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর শতকরা সাড়ে চার ভাগ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। এর আগে থেকেই ১৫ ভাগ আয়কর আরোপ করা আছে।সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর এ ধরনের কর আরোপ করা হলে উচ্চশিক্ষা বিকাশের পথে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি সি এম সফি শামি লিখিত বক্তব্য পড়ে শোনান। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মালিক পক্ষের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল মান্নান চৌধুরী, আবুল কাশেম হায়দার, এম আলিমউল্যা মিয়ান প্রমুখ।