বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ফি শিক্ষার্থীবান্ধব রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাবর্তনে এক ছাত্রীকে স্বর্ণপদক পরিয়ে দেন শিক্ষামন্ত্রী । প্রথম আলো
সমাবর্তনে এক ছাত্রীকে স্বর্ণপদক পরিয়ে দেন শিক্ষামন্ত্রী । প্রথম আলো

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ও টিউশন ফিসহ সব ব্যয় শিক্ষার্থীবান্ধব রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
গত মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সপ্তম সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এ আহ্বান জানান।
এবারের সমাবর্তনে ৬৫২ জনকে স্নাতক ও ৩৭৯ জন শিক্ষার্থীকে স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে কৃতিত্বপূর্ণ ফলের জন্য দুজনকে আচার্যের স্বর্ণপদক ও নয়জনকে উপাচার্যের স্বর্ণপদক দেওয়া হয়।
সমাবর্তন বক্তা অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘তরুণেরা তাদের তারুণ্য হারাবে না, তারা রুখে দাঁড়াবে এবং উঠে দাঁড়াবে—এ আশা তো আমাদের করতেই হবে। অর্জিত জ্ঞান ও সামাজিকতার বোধ তাদের সাহস দেবে, উদ্বুদ্ধ করবে কর্মদক্ষতা বৃদ্ধিতে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ডিগ্রিপ্রাপ্ত ছাত্রদের উদ্দেশে বলেন, পরিবর্তনকে আলিঙ্গন করতে হবে এবং টিকে থাকার তাগিদে তাকে কাজে লাগাতে হবে।