বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি কমাতে রাষ্ট্রপতির আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি জিল্লুর রহমান মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের স্বল্প খরচে শিক্ষালাভের সুযোগদানের বিষয়টি বিবেচনায় রেখে টিউশন ফি কমানোর জন্য দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণদানকালে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের। অনুষ্ঠানে কানাডার হাইকমিশনার রবার্ট ম্যাকডোগাল সমাবর্তন বক্তা হিসেবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হাফিজ উদ্দিন ও এনএসইউ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ কাসেম বক্তৃতা করেন।