বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতারিত হচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো দোকানের মতোই। এসব বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত বাস্তবতা কোনোভাবেই বিশ্ববিদ্যালয় ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পর্যাপ্ত ল্যাব ও লাইব্রেরি-সুবিধা পর্যন্ত অনেক বিশ্ববিদ্যালয়ের নেই, গবেষণাও হয় না।এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদ বলেছে, বিপুল পরিমাণ টিউশন ফি দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই লাখেরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার নামে প্রতারিত হচ্ছেন। গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনের আয়োজন করে ওই ছাত্র সংগঠন। সম্মেলন থেকে কোনো রকম ছাড় না দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানানো হয়।বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহার আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর মইন।সংবাদ সম্মেলনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হবে মুনাফার উদ্দেশ্যে নয়; এমনকি এর মালিক বলেও কোনো পক্ষ থাকবে না। কিন্তু বাস্তবতা হলো, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখনো দোকানের মতোই, এমনকি মালিক বা উদ্যোক্তাদের সমিতিও আছে।আন্দোলনের বর্ষপূর্তিতে সংগঠনটি আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় শিক্ষা অধিকার চত্বরে প্রদীপ প্রজ্বালন করবে। কাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে ‘উচ্চশিক্ষার দর্শন ও অর্থায়ন: প্রেক্ষিত বেসরকারি বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।