বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের বিক্ষোভ
রংপুরে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নসহ সাত দফা দাবিতে গতকাল বুধবার সমাবেশ করেছে বেসরকারি শিক্ষক সমিতি। পরে ওই শিক্ষক সমিতির প্রতিনিধিরা জেলা প্রশাসকের কাছে সঞ্চারকলিপি দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে বেসরকারি মাধ্যমিক শিক্ষকেরা তাঁদের দাবির সমর্থনে সমাবেশ করেন। সমিতির রংপুর শাখার জেলা সভাপতি মাসুম হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আতিয়ার রহমান প্রামাণিক, সহসভাপতি মোহামঞ্চদ আলী, শিক্ষক আশরাফুল আলম, মোফাজ্জল হোসেন, আমজাদ হোসেন, আয়েশা সিদ্দিকা, শওকত হোসেন, লুৎফর রহমান, শরিফা রানী প্রমুখ। সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমিতির সদস্যরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সঞ্চারকলিপি দেন।
সমাবেশে বক্তারা জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নসহ বেসরকারি স্কুলশিক্ষকদের চাকরির বয়স ৬৫ বছর নির্ধারণ, পূর্ণাঙ্গ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, ইনক্রিমেন্ট প্রদানসহ বিষয়ভিত্তিক পদ সৃষ্টি ও জনবল কাঠামো সংশোধনের দাবি জানান।