বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিরিক্ত বেতন আদায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বেশ কয়েকটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
আজ রোববার বেলা ১১টার দিকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সামনে শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, চূড়ান্ত পেশাগত পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে কিছু বেসরকারি কলেজ ছয় মাসের বেতন নিচ্ছে। পরবর্তী পরীক্ষার আগে এই বেতন নেওয়া হয়। কিন্তু এ সময় অকৃতকার্য শিক্ষার্থীদের ক্লাস হয় না। তাঁদের জন্য কলেজগুলোর কোনো ব্যয়ও নেই। তারপরও শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ থেকে ৬০ হাজার করে টাকা নেওয়া হচ্ছে।
মানববন্ধন কর্মসূচিতে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, এনাম মেডিকেল কলেজ, ডেলটা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ ও হোলি ফ্যামিলি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।