বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের আগস্টের বেতনের চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা তাঁদের চলতি আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশ আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তোলন করতে পারবেন। গতকাল শুক্রবার সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।তথ্য বিবরণীতে আরও বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশ বাবদ ১২টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকে গত বৃহস্পতিবার হস্তান্তর করা হয়েছে।শিক্ষক-কর্মচারীরা সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে নিজস্ব হিসাব নম্বরের মাধ্যমে চলতি মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। যেসব শিক্ষক-কর্মচারী গত মে থেকে জুলাই মাস পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারেননি, তাঁরাও ওই সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবেন। বাসস।