বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের জন্য ৫ শতাংশ প্রবৃদ্ধি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের জন্য ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি দাবি করেছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট বরিশাল বিভাগ। গতকাল শুক্রবার বরিশাল শহরের সিটি কলেজ প্রাঙ্গণে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের প্রতিনিধি সম্মেলনে এ দাবি জানানো হয়।
জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট বরিশাল বিভাগের আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলামের সভাপতিত্বে সম্মেলনে অধ্যক্ষ আমিনুর রহমান, অধ্যাপক গৌরাঙ্গ কুণ্ড, অধ্যক্ষ তাইজুল ইসলাম, মো. মজিবর রহমান, হানিফ হোসেন তালুকদার, হাবিবুর রহমান, মনসুর আহম্মেদ, মতিউর রহমান, শফিকুল ইসলাম, ফিরোজ আহম্মেদ, বীরেন্দ্র চন্দ্র দাস, সামসুল আলম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, মানবসম্পদ উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। আর এই শিক্ষা প্রদানে অন্যতম প্রধান দায়িত্ব পালন করে আসছেন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকেরা। অথচ বিপুলসংখ্যক এই শিক্ষক ও কর্মচারী এখনো বৈষম্যের শিকার। সব সুযোগ-সুবিধা পাচ্ছেন না তাঁরা। বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বছরে ৫ শতাংশ প্রবৃদ্ধি দেওয়া অত্যন্ত যৌক্তিক দাবি। তাঁরা এই দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।