বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতার চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতর-২০১০ উৎসব ভাতার সরকারি অংশ বাবদ ১২টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকে গতকাল রোববার হস্তান্তর করা হয়েছে। ৮ সেপ্টেম্বর রোববার পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীরা তাঁদের নিজ নিজ ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে এই উৎসব ভাতার সরকারি অংশ তুলতে পারবেন। তথ্য বিবরণী।