বেসরকারি শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা ব্যাংকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৮ আগস্ট পর্যন্ত বেসরকারি বিদ্যালয়, মহাবিদ্যালয় ও মাদ্রাসার (এমপিওভুক্ত) শিক্ষক-কর্মচারীরা তাঁদের নিজ নিজ ব্যাংক হিসাব নম্বরের মাধ্যমে বকেয়া বেতন-ভাতাসহ উৎসব ভাতার টাকা তুলতে পারবেন।গতকাল মঙ্গলবার ঈদুল ফিতরের উৎসব ভাতার সরকারি অংশের টাকা (চেক) অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকে পাঠানো হয়েছে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষক-কর্মচারী জুন ও জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারেননি, তাঁরাও ১৮ আগস্টের মধ্যে তা তুলতে পারবেন। জুন মাসের বেতন-ভাতার চেক ২৬ জুলাই এবং জুলাই মাসের চেক ৪ আগস্ট হস্তান্তর করা হয়েছে। চলতি মাসের বেতন-ভাতা ছাড়করণেরও কাজ প্রক্রিয়াধীন রয়েছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নির্দেশ দেওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গতকালই এ ব্যবস্থা নেয় বলে জানা যায়। শিক্ষামন্ত্রী চলতি মাসের বেতন-ভাতার সরকারি অংশও শিক্ষক-কর্মচারীরা যাতে যথাসময়ে পেতে পারেন, তারও ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন।