বেসরকারি শিক্ষক কর্মচারীদের নভেম্বরের বেতনের চেক হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের ১২টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত এসব ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে শিক্ষক-কর্মচারীরা তাঁদের ব্যাংক হিসাবের মাধ্যমে নভেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।যেসব শিক্ষক-কর্মচারী উৎসব-ভাতাসহ চলতি বছরের জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারেননি, তাঁরাও ওই সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবেন। তথ্য বিবরণী।