বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ বাবদ ১২টি চেক ২১ জুলাই অনুদান বণ্টনকারী অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলনের সময় ২৯ জুলাই পর্যন্ত ধার্য ছিল। বিশেষ বিবেচনায় ওই সময়সীমা ৯ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তথ্য বিবরণী।