বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।এ পরীক্ষায় স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের মোট এক লাখ দুই হাজার ৩৪৮ জন প্রার্থী অংশ নেন। এঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৯ হাজার ২২৫ জন। সার্বিক পাসের হার শতকরা ৩৮ দশমিক ৩। গত ১১ ও ১২ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, প্রভাষক, সহকারী মৌলভি, প্রদর্শক, শরীরচর্চা শিক্ষক, ট্রেড ইন্সট্রাক্টর ও জুনিয়র ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগের লক্ষ্যে যোগ্য প্রার্থী নিবন্ধনে ওই পরীক্ষা নেওয়া হয়।