বেসরকারি শিক্ষকদের আগস্টের বেতন ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার চেক ছাড় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের ১২টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করেছে। ঈদের আগেই সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা তুলতে পারবেন।