বেসরকারি শিক্ষকদের জুন মাসের চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ বাবদ ১২টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকে গতকাল বুধবার হস্তান্তর করা হয়েছে। ২৯ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীরা তাঁদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। তথ্য বিবরণী।