বেসরকারি শিক্ষকদের জুন মাসের বেতন-ভাতা ছাড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলাই মাসের শেষ সপ্তাহে এসে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতা গতকাল ছাড় করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকালকের মধ্যেই বেতন-ভাতা ছাড় দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।জানা গেছে, জুলাইয়ের শেষ সময়ে এসেও জুন মাসের বেতন না পাওয়ায় শিক্ষকেরা আর্থিক কষ্ট পোহাচ্ছেন। এ কারণে তাঁদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে। অন্যদিকে ছয় মাস ধরে স্থগিত রাখা টাইমস্কেল চালু না করাতেও শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।