বেসরকারি শিক্ষকদের জুলাইয়ের বেতন-ভাতার চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের চলতি জুলাই মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের ১২টি চেক ব্যাংকে পাঠানো হয়েছে। 

অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়েছে।আগামী ৭ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষক-কর্মচারীরা তাঁদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরের মাধ্যমে জুলাই মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ তুলতে পারবেন। আজ বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়।