বেসরকারি শিক্ষকদের দাবি
আসন্ন জাতীয় বাজেটে সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি)।গতকাল বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি মোহাম্মদ মাজহারুল হান্নান।লিখিত বক্তব্যে বলা হয়, গোটা শিক্ষাব্যবস্থার প্রায় ৯০ ভাগ দায়িত্ব পালন করেও বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত ও অবহেলিত। সম্মেলন থেকে স্থগিত করে রাখা বেসরকারি শিক্ষকদের টাইম স্কেল চালু, শিক্ষা সার্ভিস কমিশন গঠন, অবসরসুবিধা পাওয়ার ক্ষেত্রে হয়রানি বন্ধ করে সময়মতো চেক দেওয়া এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত শিক্ষকদের চাকরিতে পুনর্বহালসহ কয়েকটি দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষক নেতা অধ্যক্ষ ইসহাক হোসেন, এ কে এম আবদুল্লাহ, হারুনুর রশিদ পাঠান প্রমুখ।