বেসরকারি শিক্ষকদের বেতন তোলার সময় বৃদ্ধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশেষ বিবেচনায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের গত মে মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকা উত্তোলনের সময় ২৯ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তথ্য বিবরণী।মে মাসের বেতন-ভাতার সরকারি অংশ বাবদ ১২টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে ১০ জুন হস্তান্তর করা হয়েছে। ২২ জুন পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীদের নিজস্ব ব্যাংক হিসাব নম্বরের মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলনের সময় ধার্য ছিল। ইতিমধ্যে ওই সময় শেষ হয়েছে।