বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা তোলার সময় বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তোলার সময় ৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মার্চ মাসের বেতন-ভাতার সরকারি অংশ তোলার সময় গত বৃহস্পতিবার শেষ হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন জানান, অনেকেই গত বছরের উৎসব ভাতাসহ জুন থেকে ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারেননি। তাঁরাও এই সময়ের মধ্যে বকেয়া বেতন-ভাতা তুলতে পারবেন।