বেসরকারি শিক্ষকদের বেতনের চেক হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ব্যাংকে পাঠানো হয়েছে। ৬ মে চেক অনুদান বণ্টনকারী অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
১৫ মে পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে শিক্ষক-কর্মচারীরা তাঁদের নিজ নিজ ব্যাংক হিসাব নম্বরের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। তথ্যবিবরণী।