বেসরকারি শিক্ষকেরা জানুয়ারির বেতন এখনো পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এখনো জানুয়ারি মাসের বেতন পাননি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন শিক্ষক সংগঠন। এসব সংগঠনের নেতারা দ্রুত বেতন দেওয়ার পাশাপাশি এই বিলম্বের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা গতকাল শনিবার প্রথম আলোকে জানান, এখনো অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড়ের অনুমোদন দেয়নি। আজ রোববার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের (বিপিসি) নেতারা এক বিবৃতিতে বলেছেন, যাদের গাফিলতির কারণে বেতন দিতে দেরি হচ্ছে, সরকারের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকশিস) সভাপতি নূর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর এক বিবৃতিতে বলেন, এখনো জানুয়ারি মাসের বেতন না হওয়ায় শিক্ষকেরা মারাত্মক অর্থ সংকটে কষ্ট পাচ্ছেন।বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি জানুয়ারির মাসের বেতন না হওয়ায় সমালোচনা করেছে। এর আগে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটসহ কয়েকটি শিক্ষক সংগঠন বেতন দিতে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দেয়।