বেসরকারি শিক্ষকেরাও বর্ধিত বেতন সহায়তা পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অন্যান্য কর্মচারীরা জাতীয় বেতনস্কেল ২০০৯-এর আওতায় শিক্ষক-কর্মচারীদের জন্য প্রদেয় বর্ধিত বেতন সহায়তা পাবেন। ১ জুলাই ২০০৯ থেকে তা কার্যকর হবে। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। খবর তথ্য বিবরণীর। এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, নতুন বেতন কার্যকর হওয়ার পর কোনো শিক্ষক-কর্মচারীর বেতন বৃদ্ধির প্রকৃত পরিমাণ ২০০০ টাকার কম হবে না। ১ জুলাই ২০০৯ থেকে মহার্ঘভাতা বিলুপ্ত হবে এবং গৃহীত মহার্ঘভাতা বকেয়া বেতনের সঙ্গে সমন্বয় করতে হবে। শিক্ষক-কর্মচারীরা ৩০ জুন ২০০৯-এ যে হারে ভাতাদি আহরণ করেছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একই হারে বহাল থাকবে।