বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির আবেদন শুরু ৫ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওবিহীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া ৫ আগস্ট থেকে শুরু হবে। এ আবেদন গ্রহণ কার্যক্রম চলবে ২০ আগস্ট পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে আজ বুধবার এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.shed. gov.bd) অথবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www. dshe.gov.bd) অথবা ব্যানবেইসের ওয়েবসাইট (www.banbeis.gov.bd)-তে ‘Online M.P.O. Application’ শিরোনামে প্রদর্শিত link এর মাধ্যমে আবেদন করা যাবে। 

হার্ড কপির মাধ্যমে এ-সংক্রান্ত কোনো আবেদন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বা তার অধীন দপ্তরে দাখিল করা যাবে না।

প্রজ্ঞাপনে বিশেষভাবে উল্লেখ করা হয়, এ কার্যক্রমে তদবির করার সুযোগ নেই। নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে এবং এ পদ্ধতিতে নির্দিষ্ট নির্দেশকের ভিত্তিতে এমপিও-প্রত্যাশী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রস্তুত করা হবে।