বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ভাতার চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের গত জানুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশের ১২টি চেক এবং গত ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশের ১২টি চেক গতকাল বৃহস্পতিবার অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। ১০ মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীরা তাঁদের নিজ নিজ ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। তথ্য বিবরণী।