বেসরকারি হজযাত্রীকে ৬৮০০ রিয়াল পাঠাতে হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি ব্যবস্থাপনায় যেতে ইচ্ছুক হজ যাত্রীদের প্রত্যেককে বাড়ি ভাড়া, খাবার সরবরাহ ও অন্যান্য খরচ বাবদ সৌদি আরবকে ছয় হাজার ৮০০ সৌদি রিয়াল করে দিতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে।
হজযাত্রীদের নামের তালিকা ও মোয়াল্লেম ফি জমা দেওয়ার প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্ট হজ এজেন্সির মালিক বা বৈধ প্রতিনিধির মাধ্যমে এ অর্থ পাঠাতে হবে। এ জন্য যথাযথ আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে বলে ওই নির্দেশনায় জানানো হয়েছে।