বেসরকারিভাবে বরিশালে বিদ্যুৎ উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে প্রথমবারের মতো বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। ৫ এপ্রিল থেকে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সামিট বরিশাল পাওয়ার লিমিটেড এ বিদ্যুৎ উৎপাদন করছে।

গতকাল শুক্রবার বিকেলে বরিশালের রূপাতলী এলাকায় সামিট পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনকালে সামিট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান সাংবাদিকদের জানান, এটি দেশে সামিট পাওয়ার লিমিটেডের ১৩তম বিদ্যুৎকেন্দ্র। বরিশাল নগরের কীর্তনখোলা নদীর তীরে ৯ একর জমির ওপর ৫৭৫ কোটি টাকা ব্যয়ে বিদু্যৎ​ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। উৎপাদিত প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে সাড়ে পাঁচ টাকা।

কোম্পানির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, বরিশালে বিদ্যুতের চাহিদা ১৫০ মেগাওয়াট হলেও  ৪০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ডিজেলচালিত একটি সরকারি বিদ্যুৎকেন্দ্র রয়েছে।