বেসামরিক দোষীদেরও সাজা হবে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যর্থ করে দেওয়া অভ্যুত্থানের পরিকল্পনার সঙ্গে সেনাবাহিনীর বাইরে কারা জড়িত ছিল, সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে। তদন্তে প্রমাণিত হলে সব ধরনের দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গতকাল শনিবার মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত ওই সভায় হানিফ বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে, দেশের বাইরে থেকে, লন্ডন থেকে কলকাঠি নাড়া হয়েছে। বাইরে থেকে অর্থের জোগান দেওয়া হয়েছে।’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মাহবুব উল আলম হানিফ বলেন, ‘কোন রাজনৈতিক দল বা কাদের মদদে ওই ঘটনা ঘটানো হচ্ছিল, তা খুঁজে বের করা হবে।’ ভবিষ্যতে কেউ যাতে সেনাবাহিনীর মাধ্যমে সরকার উৎখাতের চেষ্টা করতে না পারে, সে জন্য তদন্তে প্রমাণিত সব ধরনের দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন হানিফ। অভিযোগের তির বিএনপির দিকে ছুড়ে দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘খালেদা জিয়া গত দুই বছর অনেক চেষ্টা করলেন। সব ধরনের চেষ্টা শেষে এখন ষড়যন্ত্র শুরু করেছেন।