বেসামরিক বিমান পরিবহনের নিরাপত্তা তত্ত্বাবধায়ক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বর্ণ পাচারের চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেসামরিক বিমান পরিবহনের (সিভিল এভিয়েশন) নিরাপত্তা তত্ত্বাবধায়ক নিজাম খন্দকারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাত আটটার দিকে বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গত ১০ সেপ্টেম্বর দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগার থেকে ১৩ কেজি স্বর্ণের বার উদ্ধার করেন আর্মড পুলিশ (এপিবিএন) সদস্যরা। ডিবির উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় গ্রেপ্তার চারজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তাঁরা নিজাম খন্দকারের নাম উল্লেখ করেন। প্রাথমিক তদন্তে তাঁর সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গতকাল রাত আটটার দিকে বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।