বেসিক ব্যাংকের পরিচালক নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে চিঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসিক ব্যাংকের পরিচালক নিয়োগের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুসরণ করা হয়নি। বাংলাদেশ ব্যাংক বেসিক ব্যাংককে চিঠি দিয়ে তাদের পরিচালক নিয়োগে নতুন করে অনাপত্তি নিতে বলেছে।
ব্যাংক কোম্পানি আইনের ১৫-এর ৪ উপধারা অনুযায়ী, বিশেষায়িত ব্যাংক ছাড়া সব ব্যাংকে পরিচালক নিয়োগ করতে হলে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিতে হয়। কিন্তু বেসিক ব্যাংকের নতুন পরিচালক নিয়োগে এই অনাপত্তি নেওয়া হয়নি। বেসিক ব্যাংক বিশেষায়িত ব্যাংক নয়।
এ বিষয়ে গত মঙ্গলবার বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুস সোবহানকে কেন্দ্রীয় ব্যাংক আইন ও আইন বিষয়ে তাদের দেওয়া সার্কুলারের উল্লেখ করে একটি চিঠি দিয়েছে। সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সাধারণত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ার মালিকেরা ব্যাংকের পরিচালক নির্বাচন করেন।