বেসিকের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বেসিক ব্যাংকে সাম্প্রতিক আর্থিক অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

সভায় ব্যাংকের নতুন নিয়োগপ্রাপ্ত পরিচালনা পর্ষদকে সব আর্থিক অনিয়মের সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন সংসদীয় কমিটিকে অবহিত করার কথা বলা হয়েছে।

সংসদ ভবনে আজ বৃহস্পতিবার কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সুপারিশ করা হয়।

কমিটির সদস্য আব্দুল কুদ্দুস, মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, মো. হাবিবর রহমান, আব্দুর রউফ ও নাভানা আক্তার সভায় অংশগ্রহণ করেন। সভায় বেসিক ব্যাংকের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

সভায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বেসিক ব্যাংকের চেয়ারম্যান ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস