বেস্ট অব ব্লগস পুরস্কার পেলেন মুক্তমনা ব্লগের রাফিদা বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান বেতার সংস্থা ডয়চে ভেলে আয়োজিত দ্য বেস্ট অব ব্লগস (ববস) প্রতিযোগিতায় ‘সামাজিক পরিবর্তন’ বিভাগের জুরি পুরস্কার পেয়েছেন মুক্তমনা ব্লগের রাফিদা বন‍্যা আহমেদ ৷ আজ রোববার ডয়চে ভেলের ওয়েবসাইটে ‘দ‍্য ববস-বেস্ট অব অনলাইন অ্যাক্টিভিজম’ শিরোনামের এ পুরস্কার ঘোষণা করা হয়।

চলতি বছর এ পুরস্কারের ১১ তম আসরে বাংলাদেশ, সিরিয়া এবং মেক্সিকোর ব্লগাররা সম্মাননা পাচ্ছেন। আগামী জুন মাসে জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে৷
এ ছাড়া বাংলা ভাষাভিত্তিক বিভাগে দ‍্য ববস-এর ‘পিপল’স চয়েস অ্যাওয়ার্ড’ পুরস্কার পেয়েছে টুনস ম‍্যাগাজিন ৷ কার্টুনিস্ট আরিফুর রহমান ম‍্যাগাজিনটির প্রকাশক ৷
‘শিল্প ও সংবাদমাধ্যম’ বিভাগে জুরি পুরস্কার জিতেছে ‘জয়তুন, দ‍্য লিটেল রিফিউজ’ প্রকল্পটি ৷ এ প্রকল্পে গৃহযুদ্ধের কবলে পড়ে গৃহহীন সিরীয়-ফিলিস্তিনি শরণার্থী জয়তুন-এর জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে। ‘গোপনীয়তা ও তথ্য সুরক্ষা’ বিভাগে জুরি অ্যাওয়ার্ড জিতেছে মেক্সিকোর ‘রেনকো ইলেক্ট্রোনিকো’ প্রকল্প ৷ প্রথমবারের মতো চালু হওয়া ‘বাক্‌স্বাধীনতা পুরস্কার’ পেয়েছেন সৌদি আরবে কারাবন্দী ব্লগার রাইফ বাদাউয়ি।