প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৩ জুন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উচ্ছেদ অভিযানের ওপর ভিত্তি করে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ‘অননুমোদিত আবাসন প্রকল্পের ২২টি বিলবোর্ড অপসারণ’ শিরোনামে ওই প্রতিবেদনের একটি অংশের ব্যাপারে ভিন্নমত পোষণ করেছে বেস্টওয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড। ২২ জুন নগরের বনানী এলাকায় যে ২২টি বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণ করা হয়, সেগুলোর মধ্যে বেস্টওয়ে গ্রুপের বিলবোর্ডও ছিল। বেস্টওয়ের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান নজরুলের সই করা ওই ভিন্নমত পত্রে বলা হয়, পূর্বাচল বেস্টওয়ে সিটি প্রকল্প নারায়ণগঞ্জের রূপগঞ্জে হওয়ায় তা রাজউকের এলাকাবহির্ভূত। পুরো এলাকা কাঞ্চন পৌরসভার অধীন। এ ছাড়া এই প্রকল্পের বিষয়ে বিভিন্ন সংস্থার যথাযথ ছাড়পত্রও রয়েছে। বিজ্ঞপ্তি।