বেহাল সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষ সড়ক পথে নিজ নিজ গন্তব্যের দিকে ছোটেন। ভিড়ে ঠাসা যাত্রী নিয়ে দূর-দূরান্তে যায় বাসগুলো। এ সময় সড়ক-মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ পড়ে। কিন্তু মেরামতের অভাবে অনেক সড়কেরই এখন বেহাল অবস্থা। এমন কিছু ছবি নিয়ে এই আয়োজন।

ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

ফরিদপুর-ঢাকা মহাসড়কের বেশির ভাগ স্থানে ভাঙা-চোরা বেহাল অবস্থা। ছবিটি আজ (৬ জুলাই, ২০১৫) ফরিদপুর সদরের বাহিরদিয়া এলাকা থেকে তোলা। 

ছবি: সোয়েল রানা, বগুড়া
ছবি: সোয়েল রানা, বগুড়া

বগুড়া-নাটোর মহাসড়কে খানাখন্দ পার হতে ধেয়ে আসছে ট্রাক। ছবিটি রোববার (৫ জুলাই, ২০১৫) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কালিকাপুর গ্রাম এলাকা থেকে তোলা। 

ছবি: আনিস মাহমুদ, সিলেট
ছবি: আনিস মাহমুদ, সিলেট

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের বিশাল গর্তে জমে আছে বৃষ্টির পানি। সিলেটের সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলার যোগাযোগের একমাত্র সড়কটিতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি রোববার (৫ জুলাই, ২০১৫) ধোপাগুল এলাকা থেকে তোলা। 

ছবি: আনিস মাহমুদ, সিলেট
ছবি: আনিস মাহমুদ, সিলেট

সড়কের বিভিন্ন গর্তে নিজ উদ্যোগে মাটি ফেলছেন পরিবহন শ্রমিকেরা। ছবিটি রোববার (৫ জুলাই, ২০১৫) সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ছালিয়া এলাকা থেকে তোলা। 

ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

কাঁচপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সেতুতে ওঠার প্রবেশ পথে খানাখন্দের চিত্র। ছবিটি রোববার (৫ জুলাই, ২০১৫) দুপুরে তোলা। 

ছবি: সাইয়ান, বরিশাল
ছবি: সাইয়ান, বরিশাল

বরিশাল নগরের সাগরদি বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে বাজার, অটোরিকশা ও রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে সংকীর্ণ হয়ে গেছে সড়কের চলার পথ। এতে যানজট লেগেই থাকে। ছবিটি রোববার (৫ জুলাই, ২০১৫) সকালে তোলা। 

ছবি: কৃষ্ণ চন্দ্র দাস, চট্টগ্রাম (সীতাকুন্ড) প্রতিনিধি
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস, চট্টগ্রাম (সীতাকুন্ড) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড সদর বাইপাসের অবস্থা এটি। গত বছর এ সময় মহাসড়কটির সংস্কার হলেও আবারও গর্ত সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই গাড়ির চাকা ফেটে যায়। ছবিটি গত শনিবার (৪ জুলাই, ২০১৫) বিকেলে তোলা। 

ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কের বেহাল অবস্থা। সড়ক জুড়ে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। নেই মেরামতের উদ্যোগে ছবিটি গতকাল রোববার (৫ জুলাই ২০১৫) খাগড়াছড়ি সদরের শিলাছড়া এলাকা থেকে তোলা। 

ছবি: সোয়েল রানা, বগুড়া
ছবি: সোয়েল রানা, বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলার বাঁশবাড়িয়া এলাকা সংলগ্ন বগুড়া-নাটোর মহাসড়কে সংস্কার করা ইট-বালু সরে পড়ছে। ছবিটি রোববার (৫ জুলাই, ২০১৫) তোলা। 

ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশের পুরোটাই এমন গর্ত ভরা। ছবিটি আজ (৬ জুলাই, ২০১৫) সকালে ফরিদপুর সদরের জামতলা ডাবল ব্রিজ এলাকা থেকে তোলা। 

ছবি: কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রতিনিধি
ছবি: কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা-খুলনা সড়কে বেহাল অবস্থা নিরসনে সওজ মেরামতের কাজ করছে। ছবিটি রোববার (৫ জুলাই, ২০১৫) ভৈরবনগর এলাকা থেকে তোলা।