বেহালাশিল্পী আলমাস আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিশিষ্ট বেহালাশিল্পী আলমাস আলী (৬০) গতকাল রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। আলমাস আলী বাংলাদেশ বেতারের নিজস্ব বেহালাবাদক ছিলেন। গতকাল পৃথক সময়ে রাজধানীর শাহবাগ, কেরানীগঞ্জে তাঁর নিজ বাড়িতে ও মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুসুমপুরে মরহুমের তিনটি জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর কুসুমপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আলমাস আলী স্ত্রী, চার সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামী বুধবার বাদ জোহর কেরানীগঞ্জে নিজ বাড়িতে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।