বেহালে স্মৃতিস্তম্ভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের ৪৪ বছর পূর্ণ হতে যাচ্ছে। সেই স্মৃতি ধরে রাখতে বিভিন্ন সময় তৈরি হয়েছে স্মৃতিস্তম্ভ। যদিও ডিসেম্বর বা মার্চ মাস এলেই এসব স্মৃতিস্মারক ঘষামাজা করে দর্শনীয় করে তোলার চেষ্টা চলে, কিন্তু প্রায় সারা বছরই অনেক স্মৃতিস্তম্ভ অবহেলা ও অযত্নে পড়ে থাকে। ঢাকার এমন কিছু স্মৃতিস্তম্ভের চিত্র তুলে ধরা হলো।

ছবি: আবদুস সালাম
ছবি: আবদুস সালাম

অযত্ন-অবহেলায় রাজধানীর বিজয় সরণি মোড়ের ফোয়ারাটির বেহাল দশা। বিভিন্ন পোস্টারে ছেয়ে গেছে ফোয়ারার গায়ে থাকা বাংলাদেশের ইতিহাসভিত্তিক ম্যুরাল। ছবিটি ১০ ডিসেম্বর দুপুরে তোলা। 

ছবি: আবদুস সালাম
ছবি: আবদুস সালাম

১৯৭১ সালের ১৬ নভেম্বর রাজধানীর নটর ডেম কলেজের কাছে পুলের নিচে পাওয়া গিয়েছিল আলবদর বাহিনীর হাতে নিহত চিকিৎসক আজহারুল হক ও হুমায়ুন কবীরের লাশ। সেই স্থানে ১৯৯৭ সালে তৈরি করা হয়েছিল একটি স্মৃতিফলক। বর্তমানে স্মৃতিচিহ্নটির দশা বড় করুণ। ছবিটি ৩ ডিসেম্বর দুপুরে তোলা।

ছবি: আশরাফুল আলম
ছবি: আশরাফুল আলম

রাজধানীর ফুলবাড়িয়াতে মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে তৈরি করা হয় ভাস্কর্য ‘প্রত্যাশা’। রক্ষণাবেক্ষণের অভাব ও অবহেলায় এটি এখন দৈন্যদশায়। ছবিটি ১১ ডিসেম্বর তোলা।

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম

ঢাকার অদূরে কেরানীগঞ্জের কদমতলীতে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম কমান্ডার চত্বরের ভাস্কর্যটি এখনো অবহেলায় পড়ে আছে। ভেঙে গেছে চারপাশের বেষ্টনী, সাঁটানো হয়েছে পোস্টার। ছবিটি ৪ ডিসেম্বর সকালে তোলা।

ছবি: সাবিনা ইয়াসমিন
ছবি: সাবিনা ইয়াসমিন

ওসমানী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনায় চলছে ভাসমান খাবার বিক্রির ব্যবসা। কেউ কেউ আবার স্থাপনার পেছনেই বসে সারছেন প্রাকৃতিক কাজ। ছবিটি ২ ডিসেম্বর তোলা।