বোচাগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পিডিবি পাড়ায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মো. রিয়াজ উদ্দিন (৪২) নামে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, সকাল থেকে বোচাগঞ্জে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। ওই সময় ধানখেতে রিয়াজ উদ্দিন তাঁর গরুর জন্য ঘাস কাটছিলেন। হঠাৎ বজ্রপাতে রিয়াজ উদ্দিনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে অজ্ঞান অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনজুমান আরা খানম তাঁকে মৃত ঘোষণা করেন।