বোদায় তরুণকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলায় রশিদুল হক (২৫) নামের এক কৃষিশ্রমিককে গলা কেটে হত্যা করেছে কয়েক ব্যক্তি। গতকাল বুধবার বিকেলে উপজেলার তাসেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রশিদুল উপজেলার ডাবর ভাঙ্গা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
বোদা থানা-পুলিশ ও এলাকাবাসী কয়েকজনের বিবরণ অনুযায়ী, তাসেরপাড়া গ্রামের জালালউদ্দীনের স্ত্রীর সঙ্গে নিহত রশিদুলের পরকীয়া ছিল৷ কয়েক মাস আগে ওই নারীকে নিয়ে রশিদুল এলাকা ছাড়েন৷ প্রায় তিন মাস ঢাকায় অবস্থানের পর মাস খানেক আগে ওই নারী স্বামীর বাড়ি ফেরেন। ওই ঘটনাকে কেন্দ্র করে এর আগে জালালউদ্দীন উপজেলার ময়দাদীঘি বাজারে রশিদুলকে মারধরও করেন। গতকাল বিকেল চারটার দিকে রশিদুল ভুট্টা মাড়াই করতে নিজের মাড়াইযন্ত্র নিয়ে ওই গ্রামে যান৷ এ সময় জালালউদ্দীন লোকজন নিয়ে রশিদুলের ওপর হামলা করেন এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করেন৷ এলাকার কয়েকজন তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।