বোদায় বজ্রপাতে ছাত্রীর মৃত্যু, মা ও বোন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বোদা উপজেলার গোমস্তাপাড়া গ্রামে বজ্রপাতে তানিয়া আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বজ্রপাতে তার মা ও বোন আহত হন। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সালেকুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার (১৫), সাবিনা ইয়াসমিন (৩০) ও স্ত্রী লাইলি বেগম (৫০) ঘরে রান্না করছিলেন। এ সময় বজ্রপাতে তিনজনই আহত হন। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। তানিয়া চন্দনবাড়ি উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল।